মহেশখালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেকুল্লাহ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের।
মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনসার উল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন। পরে উপজেলা পরিষদের দিঘিতে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন সাংসদ আশেকুল্লাহ।