মহেশখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২৭ অক্টোবর বিকেল চারটায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় দলের কর্মী–সমর্থকেরা অংশ নেন।
এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক। উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউল্লাহ বোখারি, বিএনপি নেতা আমিনুল ইসলাম, রেজাউল করিম, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা ফিরোজ আহমদ, মোহাম্মদ হোছাইন মাসুম, নাসিম হায়দার, সরওয়ার আলম, কাউন্সিলর আবু জাফর, মোহাম্মদ আলী ও ছাবের হোছাইন।