মহেশখালীতে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক মানবতার বন্ধন’ এই স্লোগান সামনে রেখে কক্সবাজারের মহেশখালী উপজেলা চত্বরে ১৯ ডিসেম্বর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। মহেশখালী ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে ওই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম ৷
মহেশখালী ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক গাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর, আ ন ম হাসান, ফারুক ইকবাল, সরওয়ার আলম, সানা উল্লাহ, এস এম রুবেল, হাফেজ এনাম প্রমুখ।
ক্যাম্পে বিনা মূল্যে ৩০০ জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়৷