মহেশখালীতে লুণ্ঠিত জালসহ ফিশিং বোট আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপ থেকে গত রোববার দুপুরে লুণ্ঠিত মাছের জালসহ একটি ফিশিং বোট আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে সোনাদিয়ার পশ্চিমে সাগর থেকে কূলে ফেরার সময় একটি ফিশিং বোট ডাকাতি করে জলদস্যুরা। পরে দুই লক্ষাধিক টাকার ইলিশ মাছ বাইরে বিক্রি করে দস্যুরা ফিশিং বোটটি সোনাদিয়ার কূলে এনে আটক রাখে। মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারি প্রথম আলোকে বলেন, গত রোববার দুপুরে সোনাদিয়া দ্বীপের পূর্ব দক্ষিণ পাড়ার আব্দুল কাদের বাড়ি থেকে লুণ্ঠিত প্রায় ৮০ লাখ টাকার ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়েছে। পরে দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ইঞ্জিনসহ একটি কাঠের বোট আটক করা হয়। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।