মহেশখালীতে লেখক উৎসব ও বইমেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদালত চত্বরে ৭ জানুয়ারি দিনব্যাপী লেখক উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বইমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন। পরে বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বইমেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী।

বইমেলায় উপস্থিত ছিলেন লেখক সলিমুল্লাহ খান, সাদাত উল্লাহ খান, কাজী ফরহানা আকতার, শাওয়াল খান, দেসদিমোনা খান, মুহাম্মদ মুহিবুল্লাহ ছিদ্দিকী, সিরাজুল হক, মানিক বৈরাগী প্রমুখ।