মহেশখালীতে শিব চতুর্দশী আদিনাথ মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে তিন দিনব্যাপী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা আজ রোববার শুরু হচ্ছে। প্রতিবছরের মতো এবারও আদিনাথ মন্দিরের শিব দর্শন করার জন্য ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা আশা করছেন। তিন দিনের অনুষ্ঠানমালা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার মতবিনিময় সভা করে।মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র লাল শীল জানান, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবার জন্য ১০০ সদস্যের স্বেচ্ছাসেবক দল কাজ করবে। মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ‘এ বছর ধর্মীয় ছাড়া অন্য কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। তীর্থযাত্রীদের নিরাপত্তায় মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ‘শিব চতুর্দশী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন একটি তদারক কমিটি গঠন করেছে।’