মহেশখালীতে শৈবাল খেলাঘর আসরের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈবাল খেলাঘর আসরের মহেশখালী শাখার কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এতে ননী গোপাল দে সভাপতি ও মাহবুব রোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে কমিটি গঠন উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক ননী গোপাল দের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জেলা সিপিবির সভাপতি দিলীপ দাশ।

 বক্তব্য দেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক করিম উল্লাহ, জেলা খেলাঘর আসরের কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আবদুচ সালাম, উদীচীর কর্মকর্তা প্রশান্ত দাশ, পৌর কাউন্সিলর এম. ছালামত উল্লাহ, মুহাম্মদ সিরাজুল হক, রিগান শর্মা, সাংবাদিক এম.বশির উল্লাহ প্রমুখ।