মহেশখালীতে সংযোগ সড়ক উন্নয়নে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সংযোগ সড়ক উন্নয়নের জন্য স্থানীয় ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ইলিয়াছ রহমান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমগীর, পৌর মেয়র মকছুদ মিয়া প্রমুখ।মতবিনিময় সভায় বক্তারা বলেন, এক হাজার ২০০ মেগাওয়াট সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পণ্য যোগাযোগের উন্নয়নের জন্য সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে।