মহেশখালীতে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হয়। এতে ২৬ জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও পৌর মহিলা কাউন্সিলররা ভোট দেন। নির্বাচনে কুতুবজোম, পৌরসভা ও ছোট মহেশখালী আসনে হোসনে আরা বেগম, বড় মহেশখালী, শাপলাপুর ও হোয়ানকে মনোয়ারা বেগম এবং মাতারবাড়ী, ধলঘাট ও কালারমারছড়া আসনে থেকে রেহেনা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হন।
নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বলেন, নির্বাচিত তিন মহিলা সদস্য উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন।