মহেশখালীতে সবুজ উপকূল কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে গত ২৯ অক্টোবর ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৫’ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, গাছ রোপণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’ স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের জেলা সমন্বয়কারী মকবুল আহমদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজি উল্লাহ। বক্তব্য দেন উপকূল বাংলাদেশ-এর পরিচালক রফিকুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক (অপারেশন) হারুনুর রশিদ, সাংবাদিক জয়নাল আবেদীন, মাহবুব রোকন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুল খালেক, মো. হোসেন প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি ‘সবুজ উপকূল সুরক্ষায় আমার ভাবনা’ বিষয়ে রচনা লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।