মহেশখালীতে সমাজসেবা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা ফিরোজ খান, উন্নয়ন সংস্থা প্রত্যাশীর উপজেলা সমন্বয়কারী ওয়াহিদুর রহমান, উপকূলীয় উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলম প্রমুখ।