মহেশখালীতে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সম্মেলন ১ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য বদিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সমিতির জেলা সদস্য মুজিবুল হক ও শাহাব উদ্দিন। শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জাকের হোছাইন।
বক্তব্য দেন মুহাম্মদ নেছার উদ্দিন, রেজাউল করিম, ঊষা রানি দে, মোশতাক আহমদ, নির্মল কান্তি দে, জিন রতন বড়ুয়া, রেজাউল কায়সার, ওচমান সরওয়ার, আজিজুল হক, আবুল হোসেন প্রমুখ।
সম্মেলনে মুহাম্মদ নেছার উদ্দিনকে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও রেজাউল কায়সারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।