মহেশখালীতে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৯ জানুয়ারি সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদ। বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল, সমবায় কর্মকর্তা এম মাসুদ কুতুবী প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জনের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের সাড়ে নয় লাখ টাকা বিতরণ করা হয়। —মহেশখালীপ্রতিনিধি