মহেশখালীতে সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য মেলা
‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ স্লোগানে ১৩ মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলা আদালত চত্বরে স্বাস্থ্য মেলার আয়োজন করে স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক। স্বাস্থ্য মেলা উদ্বোধন করেন সাংসদ আশেক উল্লাহ রফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যের হাসি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম।
কক্সবাজার জেলা সূর্যের হাসি ক্লিনিকের সমন্বয়কারী মোহাম্মদ ইসার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, পৌর কাউন্সিলর আব্দুস শুক্কুর প্রমুখ।—মহেশখালী প্রতিনিধি