মহেশখালীতে সেরা মাতারবাড়ী উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) শতভাগ পাস করে কক্সবাজারের মহেশখালী উপজেলার শীর্ষস্থান দখল করেছে মাতারবাড়ী উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের ৩১২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানায়, এবার জেএসসি পরীক্ষায় উপজেলার ২২টি বিদ্যালয়ে ২ হাজার ৯২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে পাস করেছে ২ হাজার ৭১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। পাসের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ।
উপজেলার ২২টি বিদ্যালয়ের ২০টিরই পাসের হার ৯০ শতাংশের ওপরে। জিপিএ-৫–এর দিক দিয়ে মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের পরেই অবস্থান করছে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৪ জন, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ১২ জন, হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ১১ জন, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল থেকে নয়জন, কালারমারছড়া উচ্চবিদ্যালয় থেকে নয়জন, উত্তর নলবিলা নিম্ন মাধ্যমিক উচ্চবিদ্যালয় থেকে আটজন, ধলঘাট আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ছয়জন, পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন, শাপলাপুর উচ্চবিদ্যালয় থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছে।
একজন করে জিপিএ-৫ পেয়েছে কুতুবজোম অফসোর উচ্চবিদ্যালয়, ঘটিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোয়ানক বালিকা উচ্চবিদ্যালয় থেকে।