মহেশখালীতে স্কুল ফিডিং কর্মসূচির অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ২৩ আগস্ট স্কুল ফিডিং কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মকছুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক, বেসরকারি সংস্থা রিকের মহাব্যবস্থাপক তুহিন সেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিস চিরান। সভায় সভাপতিত্ব করেন ডব্লিউ এফপিএ কক্সবাজার অঞ্চল প্রধান জেসিকা স্টেজকিউজ। এতে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তী, রিকের উপজেলা সমন্বয়কারী রাশেদুল আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর, পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ। পরে বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোড়েক)–এর পরিচালনাধীন শিখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বিস্কুট বিতরণ করেন অতিথিরা।