মহেশখালীতে স্থানীয় পরিকল্পনা বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে গত সোমবার স্থানীয় পরিকল্পনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছেরাজ আহমদ। সভাপতিত্ব করেন মাইজপাড়া কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি এস্কান্দার মির্জা। বক্তব্য দেন মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিয়র রহমান, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা সানজিদা আকতার, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ ওবায়েদুল হোছাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা বৃষ্টি দে, পরিবার কল্যাণ সহকারী সুলতানা বেগম, ফজিলা ইয়াছমিন ও পল্লিচিকিৎসক সাহাব উদ্দিন প্রমুখ।