মহেশখালীতে স্বেচ্ছাসেবকদের মধ্যে পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।

বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, পৌর মেয়র মকছুদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ১০০ জন স্বেচ্ছাসেবকের হাতে পোশাক তুলে দেওয়া হয়।