মহেশখালীতে ১১টি সেতু উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১১টি সেতু উদ্বোধন করা হয়েছে। ৮ অক্টোবর স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এই সেতুগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, উপসহকারী প্রকৌশলী হামিদ মিয়া, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার প্রমুখ।