মহেশখালীতে ১২ মামলার আসামিসহ গ্রেপ্তার ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ১২ মামলার আসামি মুজিবুর রহমানসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে।এ ছাড়া গত মঙ্গলবার বিকেলে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কাজল কান্তি দে (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে উপজেলার পৌর এলাকার হিন্দুপাড়া, বড় মহেশখালী, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির।