প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ইউনিয়ন পর্যায়ের ৪০ জন ছাত্রী এতে অংশ নেয়। ১৬ জুন উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। আরও বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ শিক্ষার্থীর মধ্যে সনদ, মুঠোফোন ও ইন্টারনেট মডেম বিতরণ করা হয়।