মহেশখালীতে ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণের সমাপনী দিন ২৬ এপ্রিল মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। শিক্ষক শামীম ইকবালের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবিএম মাহাবুব আলম, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম, পৌর কাউন্সিলর এম রফিকুল ইসলাম, মহেশখালী কলেজের প্রদর্শক ভূবন চন্দ্র দে, মাওলানা সিদ্দিক নূরী, শিক্ষক শফিউল আলম, সরওয়ার কামাল, আব্দুল হাকিম প্রমুখ। সভা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।—মহেশখালী প্রতিনিধি