মহেশখালীতে ২৫ নারীর মধ্যে সেলাইযন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিকের উদ্যোগে এক মাস প্রশিক্ষণ শেষে ২৫ জন অসহায় নারীর মধ্যে বিনা মূল্যে সেলাইযন্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন। সভাপতিত্ব করেন রিকের উপজেলা সমন্বয়কারী রাশেদুল আনোয়ার।
প্রকল্প সমন্বয়কারী আলিয়া মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তুহিন সেন, সৈকত সেন, নুরুল আলম, খালেকুজ্জামান, মোহাম্মদ ছানা উল্লাহ, সেলিনা আকতার প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি