মহেশখালীতে ৩১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ৩১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে আদিনাথ মন্দির চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।
বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ বিন আলী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বজ্র গোপাল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে ৩১টি পূজামণ্ডপে স্থানীয় সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা আর্থিক অনুদান ও সরকারি তহবিল থেকে সাত মেট্রিক টন চাল বিতরণ করা হয়।