মহেশখালীতে ৪১ পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও পৌর মেয়র মকছুদ মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ঢেউটিন ও তিন হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।—মহেশখালী প্রতিনিধি