মহেশখালীর সোনাদিয়ায় মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় ১৭ নভেম্বর মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার্স ইন হেলথ ডেভেলপমেন্টের (পিএইচডি) আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, পরিবার পরিকল্পনার কক্সবাজার জেলার উপপরিচালক আমির হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুচিন্ত চৌধুরী। সভাপতিত্ব করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন।
বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, ইউপি সদস্য কাজল আকতার, নুরুল আমিন, মাতারবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ইকবাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হালিমুর রশিদ প্রমুখ।
সমাবেশে সোনাদিয়া দ্বীপের ৫৫ জন প্রসূতি নারীকে বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও গ্রুপ নির্ণয় করে ওষুধ বিতরণ করা হয়।