মা, লাইনটা দাও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে খালার বাড়িতে বেড়াতে গেছি। একদিন পাশের বাড়ির এক বয়স্ক লোক এসে আমার মোবাইল ফোন থেকে তাঁর ছেলেকে ফোন দিতে বললেন। আমি কল দিলাম। তাঁর ছেলের নম্বর বন্ধ ছিল। তাই স্বভাবতই মেয়েলি কণ্ঠ ভেসে এল, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না...। বৃদ্ধ লোকটির জানা ছিল না, মোবাইল ফোন বন্ধ থাকলে এ কথাটি বলে। তখন বৃদ্ধ বললেন, ‘তুমি কেডা গো মা, লাইনডা দেও, পোলার লগে জরুরি কতা আছে।’ সিগন্যাল কলোনি, পাহাড়তলী, চট্টগ্রাম।