মা অবসরে বাগান করেন, ছেলে কাজ করে কম্পিউটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেহ্জাদ নূর। প্রোগ্রামিং ভাষা পিএইচপির সর্বোচ্চ পেশাদারি স্বীকৃতি ‘জেন্ড সার্টিফায়েড প্রকৌশলী ২০১১’ অর্জন করে সর্বকনিষ্ঠ হিসেবে। বর্তমানে ও-লেভেল পরীক্ষা দিচ্ছে। তাঁর মা অভিনয়শিল্পী মিতা নূর। আজ জানা যাক এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা। ১. অবসরে...মিতা নূর: আমার বাগান করার শখ আছে। অবসর পেলে বাগানের পরিচর্যা করি। এ ছাড়া গল্পের বই পড়ি, টেলিভিশনে নাটক ও টক শো দেখি। ছেলে: কম্পিউটারে কাজ করি, বন্ধুদের সঙ্গে গল্প করি, নয়তো বৈজ্ঞানিক কল্পকথানির্ভর বই পড়ি।২. খেতে পছন্দ করি...মিতা নূর: বাড়িতে বানানো মিষ্টিজাতীয় যেকোনো ধরনের খাবার।ছেলে: বাইরের খাবার বেশি পছন্দ। এ ছাড়া ডাল-ভাত, আলুভর্তা ভালো লাগে। বাইরের খাবারের মধ্যে সবচেয়ে পছন্দ পাস্তা।৩. চা কিংবা কফি কোনটি প্রিয়?মিতা নূর: সকালে এক কাপ লাল চা পান করি। ছেলে: এমনিতে চা বা কফি খুব একটা পান করা হয় না। তবে পরীক্ষার সময় সারা রাত জেগে পড়াশোনা করার সময় কফি খাওয়া হয়। ৪. যা করতে ভালো লাগে...মিতা নূর: বিপদে কাউকে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে।ছেলে: কম্পিউটারে ওয়েবসাইট বানানো ও প্রোগ্রাম লিখতেই সবচেয়ে ভালো লাগে।৫. পছন্দের পোশাকের মধ্যে আছে...মিতা নূর: দেশীয় তাঁতের শাড়ি, কাতান, জামদানি শাড়ি পছন্দের তালিকায় সবচেয়ে ওপরে আছে।ছেলে: পোলো টি-শার্ট, জিনস।৬. বিরক্ত লাগে...মিতা নূর: বিরক্ত খুব বেশি একটা হই না। তবে বাড়িতে অনেক দিন ধরে বসে থাকতে হলে খুব বিরক্ত লাগে। আবার একনাগাড়ে টানা নাটকের শুটিং করতে হলেও বিরক্ত লাগে। ছেলে: বৈজ্ঞানিক কল্পকাহিনি ছাড়া অন্য কোনো গল্পের বই পড়তে বিরক্ত লাগে।৭. পছন্দের গ্যাজেটের মধ্যে আছে...মিতা নূর: গ্যাজেটের প্রতি আমার খুব একটা মোহ নেই। প্রয়োজনের কারণেই হয়তো নিত্যনতুন গ্যাজেটগুলো ব্যবহার করা হয়।ছেলে: অ্যাপলের সব যন্ত্র আমার পছন্দের।৮. রেগে গেলে...মিতা নূর: খুব রেগে গেলে কান্না চলে আসে। কথা বলা ও খাওয়া বন্ধ করে দিই।ছেলে: কারও সঙ্গে কথা না বলে ঘুমাই। সাক্ষাৎকার: রয়া মুনতাসীর