মা আর ক্যাকটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন দশম শ্রেণীতে পড়ি। এক বন্ধুর সঙ্গে বৃক্ষমেলায় গেলাম ঘুরতে। ছোট কয়েকটা গাছ দেখে দোকানিকে গাছের নাম জিজ্ঞেস করলাম। দোকানি বলল, ‘ফুল ক্যাকটাস।’ আমি আর আমার বন্ধু দুটো ক্যাকটাস কিনে নিয়ে এলাম বাড়িতে। পরম যত্নে গাছটি টবে লাগিয়ে রেখে দিলাম বাসার ছাদে। একসময় তা শাখা-প্রশাখা ছড়াল। মা আমার ক্যাকটাস গাছটি দেখে বলল, ‘লাল টুকটুকে ফুল, গায়ে কাঁটা ছোট ছোট পাতা।’ মা-ও যত্ন নিতে শুরু করল গাছটির। মা যখন গাছটির দু-তিনটি ফুল পূজার থালায় দিত, তখন মনটা আনন্দে ভরে উঠত। এভাবে কেটে গেল কয়েক বছর। ক্যাকটাস গাছটি সাক্ষী হয়ে রইল আমার এসএসসির ফলাফলের, কলেজ-জীবনের। এরপর আমি কুমিল্লা ছেড়ে চলে এলাম বিশ্ববিদ্যালয়ে। গাছটির দেখাশোনার ভার পড়ল মায়ের ওপর। মায়ের স্নেহ-মমতায় ক্যাকটাস গাছটি পরিপূর্ণতা পেল। আমার সঙ্গেই কেনা বন্ধুর ক্যাকটাসের মরে যাওয়ার সংবাদটি আমাকে উদ্বিগ্ন করে তুলল। তাই এবার যখন গ্রীষ্মের ছুটিতে বাসায় এলাম, গাছটির ওপর আমার নজরদারি দ্বিগুণ বেড়ে গেল। মায়ের বারণ না শুনেও আমি প্রখর রৌদ্রের দুপুরে ক্যাকটাসের গোড়ায় জল দিতে শুরু করলাম, যার পরিণাম হলো ভয়াবহ। ধীরে ধীরে গাছটির মধ্যে পরিবর্তন হতে শুরু করল, একসময় ক্যাকটাসটি আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে চলে গেল।তুষার রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।