চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। হাসপাতালের নবনির্মিত ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি এ এস এম ফজলুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুল হক খান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ তাহের খান, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এস এম মোরশেদ হোসেন, এম মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ মো. আরিফুল আমীন। শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান মমতাজ বেগম। বিজ্ঞপ্তি।