মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বই পড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের রিসোর্স সেন্টারের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে শুরু হয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ইংরেজি বই পড়া প্রতিযোগিতা। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি বই পড়া কার্যক্রম করছে ব্রিটিশ কাউন্সিল। যার মধ্যে কোনো মেডিকেল কলেজে এই কার্যক্রম হচ্ছে প্রথম। গত ২৮ সেপ্টেম্বর আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ মিলনায়তনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিযোগিতার বিভিন্ন বিষয় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে তুলে ধরেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ রিসোর্স সেন্টার, চট্টগ্রামের হেড মাসুদুল আলম ও রিসোর্স সেন্টার কর্মকর্তা সোহরাব উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান আরা ইসলাম। ডা. আসমা মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরুল হক, ডা. মোহাম্মদ বদরুদ্দোজা এবং এ এস এম মোস্তাক আহমেদ। বিজ্ঞপ্তি।