মা ও শিশু হাসপাতালে অস্ত্রোপচার কক্ষ উদ্বোধন
চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতাল চিকিৎ সাসেবায় আরেক ধাপ এগিয়ে গেল। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহায়তায় হাসপাতালে যোগ হয়েছে দুইটি অত্যাধুনিক অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার) ও চার শয্যাবিশিষ্ট নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র (আইসিইউ)। গত বুধবার এটির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাকেশ মোহন। এ উপলক্ষে হাসপাতালের গ্যালারিতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এম এ তাহের খান। প্রধান অতিথির বক্তব্যে রাকেশ মোহন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে অতীতেও এ হাসপাতালে লাইফবয় অপারেশন থিয়েটার নির্মাণ করেছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিলিভারের মানবসম্পদ পরিচালক জেরি জোস, সাপ্লাই চেইন পরিচালক আমিনুর রহমান ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ।