মা ও শিশু হাসপাতালের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এ এস এম ফজলুল করিমকে ৪ মার্চ সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাপ্টেন আজিজুল ইসলাম একুশে পদকে ভূষিত হওয়ায় এবং এ এস এম ফজলুল করিম চট্টগ্রাম সিটি করপোরেশন প্রবর্তিত একুশে সম্মাননা পদক পাওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়।
হাসপাতালের নার্সিং গ্যালারিতে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অধ্যাপক এম এ তাহের খান। বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা ইসলাম, সহসভাপতি এস এম মোরশেদ হোসেন ও এম মাহফুজুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, কার্যনির্বাহী কমিটির সদস্য এম আলী আশরাফ, কামরুন নাহার দস্তগীর।
সংবর্ধিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মমতাজ বেগম ও অসীম কুমার বড়ুয়া। বিজ্ঞপ্তি