মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ৩ জানুয়ারি হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যকরী কমিটির সভাপতি এ এস এম ফজলুল করিম। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা ইসলাম, সহসভাপতি এম এ তাহের খান, এস এম মোরশেদ হোসেন, এম মাহফুজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আশরাফ, কলেজের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমেদ ও ভারপ্রাপ্ত পরিচালক মো. নুরুল হক।
আলোচনা সভার পর হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি।