
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ও দীপনপুরের প্রতিষ্ঠাতা পরিচালক রাজিয়া রহমান। জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনের স্ত্রী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার। তাঁর ছেলে রিদাত ফারহান, ঢাকার উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। আজ থাকছে এই মা ছেলের পছন্দ অপছন্দের কথা
১. কোন ধরনের খাবার ভালো লাগে?
রাজিয়া রহমান: দই-ফুচকা।
ছেলে: পিৎজা।
২. কোথায় ঘুরতে পছন্দ করেন?
রাজিয়া রহমান: সিলেটের চা-বাগান।
ছেলে: পাহাড় আর সমুদ্র। দেশ হিসেবে ভুটান।
৩. প্রিয় বই?
রাজিয়া রহমান: পথের পাঁচালী।
ছেলে: মুহম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার টু।
৪. প্রিয় সিনেমা?
রাজিয়া রহমান: ওয়াক ইন দ্য ক্লাউড।
ছেলে: হ্যারি পটার।
৫. পছন্দের সংগীতশিল্পী?
রাজিয়া রহমান: অনুপম রায়।
ছেলে: অনুপম রায়।
৬. কার অভিনয় ভালো লাগে?
রাজিয়া রহমান: ফজলুর রহমান বাবু, সানজিদা প্রীতি।
ছেলে: আমির খান।
৭. প্রিয় রং?
রাজিয়া রহমান: সাদা-কালো।
ছেলে: নীল।
৮. কিসে রেগে যান?
রাজিয়া রহমান: রেগে যাওয়া স্বভাবের মধ্যে নেই, আমাকে কেউ কখনো রাগতে দেখেনি।
ছেলে: আমিও রাগারাগি করি না, মাঝে মাঝে ছোট বোনের সঙ্গে কথা-কাটাকাটি হয়, ওটা কিছু না।
৯. মা ও ছেলের পরস্পরের ভালো ও মন্দ দিক
রাজিয়া রহমান: রিদাতের গানের গলা অতুলনীয়, হৃদয় দিয়ে গান গায়, ওর গান শুনলে মন ভালো হয়ে যায়। বয়সের তুলনায় বেশি চুপচাপ, উচ্ছ্বাস কম, চাপা স্বভাবের।
ছেলে: আম্মুর রান্না আমার সবচেয়ে প্রিয়। আম্মুর কোনো কিছুই আমার খারাপ লাগে না। আল্লাহ আমাকে অসাধারণ একজন মা দিয়েছেন।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা