মা ছেলে দুজনেরই প্রিয় কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে হৃদয়। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে হৃদয়। ছবি: খালেদ সরকার

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ থেকেই হৃদয়ের পরিচিতি। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির নবম আয়োজনে দ্বিতীয় রানার–আপ হলেও সবার হৃদয়ে জায়গা করে নেন তিনি। এই সাফল্যের পর এখন দেশের টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান করছেন তিনি। মা সেলিনা আক্তার, গৃহিণী। মা আর ছেলের ভালো লাগা, পছন্দ-অপছন্দের কথা থাকছে।

১. প্রিয় বাংলা চলচ্চিত্র কোনটি?

হৃদয়: টেলিভিশন।

মা: সত্যের মৃত্যু নেই।

২. কার অভিনয় দেখে মুগ্ধ হই?

হৃদয়: জাহিদ হাসান, সুমাইয়া শিমু।

মা: সালমান শাহ, শাবানা, মৌসুমী।

৩. প্রিয় সংগীতশিল্পী...

হৃদয়: জেমস, অনুপম রায়।

মা: রুনা লায়লা, আরেফিন রুমী, ইমরান।

৪. যে পোশাক পরতে পছন্দ করি...

হৃদয়: পাঞ্জাবি, কটি।

মা: সালোয়ার-কামিজ।

৫. প্রিয় রং...

হৃদয়: কালো, নীল।

মা: নীল, বেগুনি।

৬. প্রিয় খাবার...

হৃদয়: মায়ের যেকোনো রান্না।

মা: ভাত, গরুর মাংস, ভর্তা।

৭. যে স্থানে বারবার ঘুরতে যেতে চাই...

হৃদয় : কক্সবাজার।

মা: কক্সবাজার ও বান্দরবান।

সাক্ষাৎকার: আহসান মাহমুদ