মা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মা দিবস পালিত হয়। কারণ, দিবসটি উদ্যাপনের সূত্রপাত বিভিন্ন দেশে বিভিন্ন রকম। তবে বেশির ভাগ দেশেমে মাসের দ্বিতীয় রোববার দিনটি পালিত হয়। উদ্যাপনের জনপ্রিয়তার দিক দিয়ে বড়দিন এবংভালোবাসা দিবসের পর মা দিবসের অবস্থান। সাধারণত সাদা কারনেশন ফুলকে মা দিবসের প্রতীক বিবেচনা করা হয়। ইংরেজরা মা দিবসকে মাদারিং সানডে বলেডাকে।  মা দিবস উদ্যাপনের ধারণাটি প্রথম মাথায় আসে মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্ডের। তবে ‘আধুনিক’ মা দিবসের ধারণার প্রবর্তক আনা জার্বিস।  সর্বপ্রথম মা দিবস উদ্যাপিত হয় ১০ মে ১৯০৮ সালে ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনে। ওখানকার একটি গির্জায় আনা জার্বিস সানডে স্কুল পরিচালনা করতেন। মূলত মার্কিনরা ১৮৬১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময়থেকে মা দিবস উদ্যাপন শুরু করে। যুক্তরাষ্ট্রে মা দিবসের উপহার হিসেবে ‘গিফট বক্স’ দেওয়া জনপ্রিয় হতে শুরু করে ১৯৮০ সাল থেকে। চীনের জনপ্রিয় একটি প্রথা হচ্ছে—পারিবারিক নামগুলো এমন প্রতীক চিহ্ন দিয়েশুরু হয়, যার অর্থ‘মা’।ওয়েবসাইট অবলম্বনে: সামসুলআলম