উদ্যাপনের জনপ্রিয়তার দিক দিয়ে বড়দিন এবংভালোবাসা দিবসের পর মা দিবসের অবস্থান। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মা দিবস পালিত হয়। কারণ, দিবসটি উদ্যাপনের সূত্রপাত বিভিন্ন দেশে বিভিন্ন রকম। তবে বেশির ভাগ দেশেমে মাসের দ্বিতীয় রোববার দিনটি পালিত হয়।চীনের জনপ্রিয় একটি প্রথা হচ্ছে—পারিবারিক নামগুলো এমন প্রতীক চিহ্ন দিয়েশুরু হয়, যার অর্থ‘মা’। সাদা কারনেশন ফুলকে মা দিবসের প্রতীক বিবেচনা করা হয়। মা দিবস উদ্যাপনের ধারণাটি প্রথম মাথায় আসে মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্ডের। তবে ‘আধুনিক’ মা দিবসের ধারণার প্রবর্তক আনা জার্বিস। সর্বপ্রথম মা দিবস উদ্যাপিত হয় ১০ মে ১৯০৮ সালে ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনে। মূলত মার্কিনরা ১৮৬১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময়থেকে মা দিবস উদ্যাপন শুরু করে। যুক্তরাষ্ট্রে মা দিবসের উপহার হিসেবে ‘গিফট বক্স’ দেওয়া জনপ্রিয় হতে শুরু করে ১৯৮০ সাল থেকে।ওয়েবসাইট অবলম্বনে সামসুলআলম