মা দিবস উপলক্ষে ফটিকছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে ১০ মে মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার।
এতে বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসাইন, মৎস্য কর্মকর্তা মো. আবু তৈয়ব, বিআরডিবি কর্মকর্তা শিখা নন্দী, সমবায় কর্মকর্তা মো. আইয়ুবুর রহমান, সহকারী প্রকৌশলী জহিরুল আলম, ইউপির সদস্য মিনাক্ষী শীল প্রমুখ। সভায় বক্তারা বলেন, মা এমন এক শব্দ, যার বিকল্প নেই। মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সন্তানদের কাজ করা উচিত। — ফটিকছড়ি প্রতিনিধি