মা দিবসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বরগুনা বন্ধুসভার সদস্যরা মা দিবসে বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে বন্ধুর মাকে চমকে দিয়েছেন। সাতজন নতুন বন্ধু মা দিবসে চষে বেড়ালেন সারা বরগুনা। আর রীতিমতো চমকে দিলেন প্রত্যেক বন্ধুকে ও বন্ধুর মাকে।
বন্ধুরা সাধ্যমতো সব বন্ধুর বাড়িতেই হাজির হন ফুল আর শুভেচ্ছা উপহার নিয়ে। সব মা আপ্লুত হয়ে বুকে জড়িয়ে আদর করেছেন মাতৃত্বের অকৃত্রিম ভালোবাসায়।