মা দিবসের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমারি ঢাকা
১৪ মে মা দিবস উপলক্ষে আমারি ঢাকা নিয়ে আসছে বিশেষ আয়োজন। এই দিনে দুপুর ও রাতের খাবার খেতে পারবেন ৫০ শতাংশ ছাড়ে। এ ছাড়া ক্যাসকেড লাউঞ্জে আলাকার্ট মেন্যুতে থাকছে মায়েদের জন্য ৫০ শতাংশ ছাড়। উপহার হিসেবে মাকে দেওয়ার জন্য থাকছে ব্রিজ স্পাতে ৫০ শতাংশ ছাড়ের কুপন। ফোন: ০১৭৭৭৭৭০৯৪৪

লা মেরিডিয়ান
লা মেরিডিয়ান ঢাকা মা দিবস উপলক্ষে করেছে বিশেষ আয়োজন। হোটেলের অল ডে ডাইনিং রেস্টুরেন্টে মায়েদের জন্য নিজেদের পছন্দমতো কেক সাজিয়ে পরিবেশন করতে পারবেন ও নিয়ে যেতে পারবেন। এ ছাড়া মায়েদের জন্য রয়েছে বিশেষ কেক বেকিং প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অতিথিরা রাতের খাবার খেতে পারবেন।