মা দিবসের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিডোনিডোর আয়োজনে দেশব্যাপী হয়ে গেল মা দিবস পালন। দেশের ৪৯০টি স্কুলের শিশুদের নিডো দেয় বিশেষ কার্ড। শিশুরা এই কার্ডগুলো রাঙিয়ে তোলে মায়ের জন্য কবিতা লিখে আর ছবি এঁকে। এরপর তারা কার্ডগুলো তুলে দেয় মায়েদের হাতে। প্রায় এক লাখ মাকে এভাবে শুভেচ্ছা জানায় শিশুরা।অনুষ্ঠান সম্পর্কে নেসলে বাংলাদেশের বিজনেস ম্যানেজার-ডেইরি, নুজহাত ইউসুফ বারি বলেন, ‘সোনামণিদের সুস্থ-সবল বেড়ে ওঠায় মায়েদের ত্যাগ আর অবদান সব সময় অনুধাবন করে নিডো। তাই সোনামণিদের সঠিকভাবে বেড়ে ওঠা এবং পুষ্টির চাহিদায় সহায়তা করতে নিডো এই মায়েদের পাশে বন্ধু হিসেবে থাকতে চায় অবিরাম।’পারসোনা১৩ মে পারসোনার আয়োজনে ঢাকার বেঙ্গল গ্যালাারি ক্যাফেতে হয়ে গেল ‘মাকে ভালোবাসি’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাকে নিয়ে লিখে এদিন পুরস্কার পান নির্বাচিত প্রতিযোগীরা।এই অনুষ্ঠানে এসেছিলেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী, উপস্থাপক শারমিন লাকি, সাংবাদিক মুন্নী সাহা, অভিনয়শিল্পী বিজরী বরকতউল্লাহ, সুইটি, দীপা খন্দকার, মোনালিসা প্রমুখ। এদিন গান পরিবেশন করেন শিল্পী মমতাজ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী প্রমুখ। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।