প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বয়সটা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর। সব সময় কিছু একটা করতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। এ ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্তের জন্য অবশ্যই পরিবার, সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করতে হবে। এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সহায়তা। সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হলো মা-বাবা। মা-বাবা উভয়কে সন্তানের পাশাপাশি থেকে তার সমস্যা বোঝা উচিত। সন্তান যদি বিপথগামী হয়, তাহলে তাকে বুঝিয়ে, কৌশলে ফিরিয়ে আনতে হবে, কখনো তার ওপর চাপ প্রয়োগ করা যাবে না। তাকে খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে সংযুক্ত থাকতে উদ্বুদ্ধ করা উচিত। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে, সেই খবরাখবর রাখতে হবে। মা-বাবাকে সন্তানের বন্ধু হয়ে উঠতে হবে। তা হলেই সন্তানেরা মা-বাবাকে সব খুলে বলবে। এতে সমস্যা কমবে।