মা-বাবার একজন রেগে গেলে আরেকজন যেন চুপ থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়রা মজিদ
সায়রা মজিদ

আমার সন্তান এবার এ লেভেল প্রথম পর্ব পরীক্ষা দেবে৷ এই বয়সের ছেলেমেয়েরা অনেক আবেগপ্রবণ হয়৷ হয়তো একটা বিষয় নিয়ে তার সঙ্গে মতের অমিল হলো অমনি সে রেগে যায়, দরজা বন্ধ করে বসে থাকে৷ কথা বলে না, রেগে গেলে খায় না৷ এই সময় আমিও তাকে কিছুটা সময় দিই৷ তারপর ধীরে ধীরে বুঝিয়ে বলি, তার এমন করা ঠিক নয়। কোনো ভুল করলে মা-বাবা দুজনই বকাঝকা করলে সে বেশি অসহায় বোধ করে৷ তাই মা-বাবার একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে৷ অন্য কারও সামনে বকা দিলে বেশি অপমানিত বোধ করে৷ এ জন্য আমি সন্তানকে কারও সামনে বকা না দিয়ে আলাদা করে বোঝাই৷ এতে কাজও হয়৷

সায়রা মজিদ
টিন-এজার সন্তানের মা