মা-বাবার কাছে ফিরতে চায় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম
আবুল কালাম

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পুলিশ ২৪ ডিসেম্বর আবুল কালাম নামে আনুমানিক ছয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে। সে এখন কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার সরকারি শিশু পরিবারে রয়েছে। সমাজসেবা অধিদপ্তর এই শিশু পরিবার পরিচালনা করছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী বলেন, ২৪ ডিসেম্বর পুলিশ উদ্ধার শিশুটিকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শিশুটি আদালতে কোনো তথ্য দিতে না পারায় তাকে এখানে পাঠানো হয়। এই পরিবারে ১০০ জন শিশুর সঙ্গে আবুল কালাম থাকছে।
শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান জানান, নানাভাবে চেষ্টা করেও শিশুটির পুরো পরিচয় বের করা যাচ্ছে না। তবে সে বলছে তার বাবার নাম সৈয়দ আলম, মা সুফিয়া আরা। কিন্তু বাড়ির কোনো ঠিকানা বলতে পারছে না। শিশুটি মা–বাবার কাছে ফিরতে চায়।
ধারণা করা হচ্ছে, সৈকত ভ্রমণে এসে আবুল কালাম হারিয়ে গেছে। শিশুর সন্ধান পেতে সমাজসেবা অধিদপ্তরের মুঠোফোনে (০১৮২০-৩০১৯৪৭ ও ০১৮১২৯৪৪৮০১) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।