মা-মেয়ে দুজনেরই প্রিয় বিরিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমী হামিদ, অভিনয়শিল্পী। মা মাহমুদা হামিদ, পেশায় গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে মৌসুমী হামিদ। ছবি: অধুনা
মায়ের সঙ্গে মৌসুমী হামিদ। ছবি: অধুনা

১. প্রিয় পোশাক...
মৌসুমী হামিদ: শাড়ি ভালো লাগলেও পশ্চিমা ঢঙের পোশাক পরা হয় বেশি।
মা: শাড়ি।
২. কোন ধরনের খাবার পছন্দ করেন?
মৌসুমী হামিদ: বিরিয়ানি, চটপটি এবং মায়ের হাতের রান্না করা কুমড়ার বড়ি দিয়ে বেগুন ও মাছের তরকারি।
মা: মাছ, ভাত, মাংস আর বিরিয়ানি।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
মৌসুমী হামিদ: কুচকুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম ও হিরোইন—এই ছবিগুলো বারবার দেখতে ইচ্ছে করে।
মা: অবুঝ মন ও অবদান আমার প্রিয় সিনেমা।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
মৌসুমী হামিদ: কক্সবাজার সমুদ্রসৈকত।
মা: বান্দরবান ও রাঙামাটি।
৫. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?
মৌসুমী হামিদ: নাটক বেশি দেখা হয়। মাঝেমধ্যে ভৌতিক সিনেমা দেখি।
মা: ভারতের বাংলা ধারাবাহিক নাটকগুলো বেশি দেখা হয়।
৬. প্রিয় অভিনয়শিল্পী?
মৌসুমী হামিদ: সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান এবং ভারতের কাজল ও শাহরুখ খান।
মা: শাবানা, আলমগীর, সুবর্ণা মুস্তাফা ও আমার মেয়ে।
৭. প্রিয় রং...
মৌসুমী হামিদ: নীল ও সাদা আমার প্রিয় রং।
মা: আকাশি ও সাদা।
সাক্ষাৎকার: শফিক আল মামুন