মা-মেয়ে দুজনের পছন্দ শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজনীন আহমেদ, অর্থনীতিবিদ। বর্তমানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো। মেয়ে আনতারা রাইসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছেন। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-মেয়ের কথা।
মেয়ের সঙ্গে নাজনীন আহমেদ। ছবি: অধুনা
মেয়ের সঙ্গে নাজনীন আহমেদ। ছবি: অধুনা

 ১. প্রিয় খাবার কী?

নাজনীন আহমেদ: মচমচে ইলিশ ভাজার সঙ্গে গরম ভাত আর ঘি।

মেয়ে: বার্গার, সব ধরনের ডেজার্ট।

২. হলে গিয়ে দেখা প্রথম সিনেমা কোনটি?

নাজনীন আহমেদ: দিন যায়, কথা থাকে। ক্লাস টুতে পড়ার সময় দেখেছি।

মেয়ে: দুই দুয়ারী। চার বছর বয়সে মায়ের সঙ্গে।

৩. যাঁদের গান পছন্দ?

নাজনীন আহমেদ: আশা ভোসলে, রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকেই।

মেয়ে: চিরকুট, জলের গান।

৪. পছন্দের রং ও পোশাক?

নাজনীন আহমেদ: লাল খুব প্রিয়। শাড়ির চেয়ে সুন্দর কোনো পোশাক হয় না।

মেয়ে: নীল, সবুজ। শাড়ি পরতে খুব ভালো লাগে।

৫. প্রিয় বই...

নাজনীন আহমেদ: পূর্ব-পশ্চিম, ন হন্যতে, চিলেকোঠার সেপাই।

মেয়ে: মুহম্মদ জাফর ইকবাল ও সমরেশ মজুমদারের বই।

৬. এখন পর্যন্ত সেরা অর্জন কী বলে মনে করেন?

নাজনীন আহমেদ: এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় প্রথম হওয়া।

মেয়ে: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া।

৭. বেড়ানোর জন্য পছন্দের জায়গা...

নাজনীন আহমেদ: গাছপালা আছে এমন জায়গা-গ্রাম থেকে পাহাড়।

মেয়ে: বান্দরবান।

৮. পরস্পরের ভালো-মন্দ দিক কোনটি?

নাজনীন আহমেদ: সবার প্রতি ওর আন্তরিকতা এবং সারল্যকে ভীষণ ভালো লাগে। তবে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে কাটানো একদম পছন্দ নয়।

মেয়ে: মায়ের বন্ধুবৎসল স্নেহ ও আমার মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি ভালো লাগে। তবে ফেসবুক নিয়ে কোনো ব্যাখ্যা না শুনেই বকা দেওয়া একদম ভালো লাগে না।

৯. অবসর কাটে কীভাবে?

নাজনীন আহমেদ: সিনেমা দেখি। গান শুনি বা গাই।

মেয়ে: রান্না করি।

 সাক্ষাৎকার: মুসলিমা জাহান