মা-মেয়ে দুজনেরই প্রিয় বিরিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে সোনিয়া হোসাইন ছবি: অধুনা
মায়ের সঙ্গে সোনিয়া হোসাইন ছবি: অধুনা

সোনিয়া হোসাইন মডেল ও অভিনেত্রী। মা রওশন আরা হক গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় পোশাক...
সোনিয়া হোসাইন: সুতি শাড়ি ও জামদানি শাড়ি। এ ছাড়া জিন্স, টি-শার্ট ও সালোয়ার-কামিজও পরতে ভালো লাগে।
মা: যেকোনো দেশি শাড়ি। মাঝেমধ্যে সালোয়ার-কামিজ পরি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
সোনিয়া হোসাইন: ফখরুদ্দীন ও হাজীর বিরিয়ানি আমার পছন্দের খাবার।
মা: বিরিয়ানি ও মোগলাই।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
সোনিয়া হোসাইন: বাংলাদেশের জয়যাত্রা ও কলকাতার দেবদাস ।
মা: আলোর মিছিল, জীবন থেকে নেয়া এবং ওরা ১১ জন। এ ছাড়া কলকাতার বাংলা ছবি কিছুক্ষণ, সাড়ে চুয়াত্তর ও হলিউডের সানফ্লাওয়ার

৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
সোনিয়া হোসাইন: সিলেট ও দেশের বাইরে যুক্তরাজ্য।
মা: কক্সবাজার, সিলেট ও ভারতের দিল্লি।
৫. প্রিয় সংগীতশিল্পী...
সোনিয়া হোসাইন: রুনা লায়লা, হাবিব, বালাম, ন্যান্সি, রাহাত ফতেহ আলী খান, মেহেদি হাসান ও আশা ভোঁশলে।
মা: রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও ন্যান্সি। এ ছাড়া লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের গানও ভালো লাগে।
৬. কাদের অভিনয় ভালো লাগে?
সোনিয়া হোসাইন: আফজাল হোসেন, বিপাশা হায়াত ও জয়া আহসান। দেশের বাইরে ইরফান খান, রাহুল বোস ও কঙ্কনা সেনের অভিনয় ভালো লাগে।
মা: উত্তমকুমার, সুচিত্রা সেন এবং বাংলাদেশের মৌসুমী ও আরিফিন শুভ।
৭. প্রিয় লেখক...
সোনিয়া হোসাইন: উইলিয়াম শেক্সপিয়ার ও হুমায়ূন আহমেদ।
মা: সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।