মাংস খেলে কি বুড়িয়ে যাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে খাদ্যতালিকা থেকে মাংস বাদ দিলে প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত। ছবি: প্রথম আলো
ত্বকের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে খাদ্যতালিকা থেকে মাংস বাদ দিলে প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত। ছবি: প্রথম আলো

দীর্ঘদিন ত্বকের তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকা থেকে অনেকেই মাংস বাদ দেন। তাহলে কি সৌন্দর্যসচেতন মানুষের জন্য মাংস খাওয়া বারণ?
অনেকেরই এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে৷
বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ জানান, অ্যান্টি-অক্সিডেন্ট খাবার (ভিটামিন ‘সি’ এবং ‘ই’ সমৃদ্ধ খাবার, যা বিভিন্ন ক্ষতিকর অক্সিডাইজিং উপাদান থেকে প্রাণীদেহ রক্ষা করে) ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। কিন্তু মাংসে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ খুব সামান্য, যা ত্বকের তারুণ্য ধরে রাখতে বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে শাকসবজি ও ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের অক্সিডেশন বাড়িয়ে আনে তারুণ্যের ঔজ্জ্বল্য। তাই নিজেকে তরুণ দেখাতে চাইলে খাদ্যতালিকা থেকে মাংস বাদ দিতেই পারেন।
তবে নিজেকে কর্মক্ষম রাখতে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবারেরও প্রয়োজন রয়েছে। একই সঙ্গে মাংসপেশির ক্ষয় কমাতে সাহায্য করে প্রোটিন। এদিকে শরীরের জন্য প্রয়োজনীয় এই প্রোটিন রয়েছে মাংসে। তাই মাংস ছেড়ে দেওয়ার কথা ভাবতে চাইলে এখন থেকেই খাদ্যতালিকায় যোগ করতে হবে ডাল, ছোলা, রাজমার মতো বীজজাতীয় খাবার। এসব উদ্ভিজ্জ খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা শরীর কর্মক্ষম রাখার পাশাপাশি বাড়িয়ে তুলবে ত্বকের সজীবতা।