মাংসের সঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মাংস খাওয়া হবেই। গুরুপাক খাবারের সঙ্গে চাই হালকা কিছু। রেসিপি দিয়েছেন সাশা মানসুর চৌধুরীলেবু-পুদিনা কুলারউপকরণ: লেবুর রস ১ টেবিল-চামচ, পুদিনাপাতার কুচি ১ চা-চামচ,বিট লবণ সিকি চা-চামচ, লেবু ফ্লেভারের কোনো কোমল পানীয় ২০০ মিলিলিটার, গোল করে কাটা লেবু।প্রণালি: সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেশাতে হবে। লেবু গোল করে কেটে সাজিয়ে পরিবেশন করতে পারেন।পুদিনা সালাদউপকরণ: আপেল ছোট চাক করে কাটা আধা কাপ, গাজর ছোট চাক করে কাটা আধা কাপ, শসা ছোট চাক করে কাটা আধা কাপ, টমেটো ছোট চাক করে কাটা সিকি কাপ, টক দই ১ কাপ ফেটানো, পুদিনাপাতাবাটা ২ টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ।প্রণালি: টক দই, পুদিনাবাটা, গোলমরিচ, বিট লবণ, লবণ ও চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণে একে একে আপেল, গাজর, শসা, টমেটো মিলিয়ে নিন।টক দইয়ের শরবতউপকরণ: টক দই ফেটানো আধা কাপ, পুদিনাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পানি ১ কাপ, লবণ স্বাদমতো।প্রণালি: সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন। ছাঁকনিতে ছেঁকে পরিবেশন করুন।দই-পুদিনাউপকরণ: টক দই ১ কাপ, পুদিনাপাতাবাটা, বিট লবণ।প্রণালি: টক দই একটি পাতলা সুতি কাপড়ে ঝুলিয়ে পানি ঝরিয়ে নিন। পুদিনাপাতাবাটা ও বিট লবণ মেখে ঘন টক দইয়ের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।তেঁতুল-জিরা পানিউপকরণ: ২-৩ কোয়া তেঁতুল ১ কাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে ১ ঘণ্টা, চিনি ২ টেবিল-চামচ (প্রয়োজনে বেশি ব্যবহার করতে পারেন স্বাদমতো),লবণ সিকি চা-চামচ, জিরা টেলে গুঁড়া করা ১ চা-চামচ, পানি ১ কাপ।প্রণালি: সব উপকরণ একত্রে মিলিয়ে নিন ব্লেন্ডারে। ছাঁকনি দিয়ে ছেঁকে পরিবেশন করুন।